কোনো সংখ্যার ২০% এর সাথে ২৪ যোগ করলে যোগফল ঐ সংখ্যা হয়। সংখ্যাটি কত?

A ৪৮

B ৪০

C ৩৬

D ৩০

Solution

Correct Answer: Option D

ধরি, সংখ্যাটি = ক

শর্তমতে,
ক এর ২০% + ২৪ = ক
বা, (ক × ২০/১০০) + ২৪ = ক
বা, (ক/৫) + ২৪ = ক
বা, ক - (ক/৫) = ২৪
বা, (৫ক - ক)/৫ = ২৪
বা, ৪ক/৫ = ২৪
বা, ৪ক = ২৪ × ৫
বা, ৪ক = ১২০
বা, ক = ১২০/৪
বা, ক = ৩০

অতএব, নির্ণেয় সংখ্যাটি ৩০

শর্টকাট টেকনিক:
যেকোনো সংখ্যা নিজের ১০০%। সংখ্যার ২০% এর সাথে ২৪ যোগ করলে ১০০% (সম্পূর্ণ সংখ্যা) পাওয়া যায়।
অর্থাৎ, সংখ্যার (১০০% - ২০%) বা ৮০% হলো ২৪ এর সমান।
৮০% = ২৪
১% = ২৪/৮০
১০০% = (২৪ × ১০০)/৮০ = ৩০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions