রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

A চন্দ্ৰমুখ

B ক্রোধানল

C অরুণরাঙা

D বর্ণচোরা

Solution

Correct Answer: Option B

উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলে রূপক কর্মধারয় সমাস। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন:
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল।
- অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা (উপমান কর্মধারয়);
- বর্ণ চুরি করে যে = বর্ণচোরা (উপপদ তৎপুরুষ)।

- 'চন্দ্রমুখ’ সমাসটি নিয়ে মতবিভেদ আছে। অনেকের মতে, চন্দ্র রূপ মুখ = চন্দ্রমুখ হলো রূপক কর্মধারয় সমাস। ড. হায়াত মামুদ প্রণীত ‘ভাষা শিক্ষা’ = চন্দ্রমুখ (উপমিত গ্রন্থের মতে, চন্দ্রের ন্যায় মুখ কর্মধারয়)। ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত ‘বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের মতে, চন্দ্রের ন্যায় মুখ যাহার = চন্দ্রমুখ (বহুব্রীহি সমাস)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions