একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে ঐ গতিবেগের ৫ গুণ গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কিমি হলে ঘণ্টায় স্রোতের গতিবেগ কত?

A ৪ কিমি/ঘণ্টা

B ৫ কিমি/ঘণ্টা

C ৬ কিমি/ঘণ্টা

D ৭ কিমি/ঘণ্টা

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
স্থির পানিতে নৌকার গতিবেগ = ৬ কিমি/ঘণ্টা।
ধরি, স্রোতের গতিবেগ = ক কিমি/ঘণ্টা।

অতএব,
স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = (৬ + ক) কিমি/ঘণ্টা
স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ = (৬ - ক) কিমি/ঘণ্টা

প্রশ্নমতে, স্রোতের অনুকূলে গতিবেগ স্রোতের প্রতিকূলে গতিবেগের ৫ গুণ।
সুতরাং,
(৬ + ক) = ৫ × (৬ - ক)
বা, ৬ + ক = ৩০ - ৫ক
বা, ক + ৫ক = ৩০ - ৬
বা, ৬ক = ২৪
বা, ক = ২৪ / ৬
বা, ক = ৪

সুতরাং, স্রোতের গতিবেগ ঘণ্টায় ৪ কিমি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions