দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?

A ২০০

B ২২৪

C ২৪০

D ২৪৮

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৮।

ধরি, একটি সংখ্যা ৫ক এবং অপর সংখ্যাটি ৬ক

এখানে 'ক' হলো সংখ্যা দুটির সাধারণ উৎপাদক বা গ.সা.গু.।
সুতরাং, সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক (৫ এবং ৬ এর ল.সা.গু ৩০)।

শর্তমতে,
ক = ৮

অতএব, সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
                                          = ৩০ × ৮
                                          = ২৪০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions