Solution
Correct Answer: Option B
♦ সঠিক উত্তর: নেপাল। নেপাল একটি স্থলবেষ্টিত (landlocked) দেশ হওয়ায় এর কোনো সমুদ্র বন্দর নেই।
- যেসব দেশের কোনো সমুদ্র বা মহাসাগরের সঙ্গে সরাসরি সংযোগ নেই, তাদের স্থলবেষ্টিত রাষ্ট্র বলা হয়।
- বর্তমানে বিশ্বে মোট ৪৪টি স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে।
- এশিয়ায় স্থলবেষ্টিত দেশের সংখ্যা ১২টি। এগুলো হলো: আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, নেপাল, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান।
- কাজাখস্তান হলো বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ।
- বিশ্বের একমাত্র 'ডাবল ল্যান্ডলকড' (অর্থাৎ যাদের চারপাশে শুধুমাত্র স্থলবেষ্টিত দেশই রয়েছে) দেশ দুটি হলো উজবেকিস্তান এবং লিচেনস্টেইন।