'আলালের ঘরের দুলাল' কার লেখা?

A কালীপ্রসন্ন সিংহ

B প্যারীচাঁদ মিত্র

C মাইকেল মধুসূদন দত্ত

D নবীন চন্দ্র সেন

Solution

Correct Answer: Option B

• প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)।
• উপন্যাসটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত।
• এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস, যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক পত্রিকায় লিখতেন।
• এটি কথ্য ভাষায় লিখিত, যা 'আলালি ভাষা' নামে পরিচিত।
• ধনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে মিশে এবং শিক্ষার প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধোদয় ঘটে। ফলে হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ঠ হয়।
•  চরিত্র: মতিলাল, মোকাজান মিঞা বা ঠক চাচা, পূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর। 
• তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ
- 'মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়' (১৮৫৯),
- 'রামারঞ্জিকা' (১৮৬০),
- 'গীতাঙ্কুর (১৮৬১),
- 'যকিঞ্চিৎ' (১৮৬৫),
- 'অভেদী' (১৮৭১),
- 'ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮),
- 'আধ্যাত্মিকা (১৮৮০),
-'বামাতোষিণী' (১৮৮১),
- 'কৃষিপাঠ' (১৮৬১),
- The Zamindar and Royats.
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions