অনুদিত গ্রন্থ ‘পদ্মাবতী' এর মূল গ্রন্থের নাম কি?

A পদুমাবৎ

B মৈনাসত

C মধুমালত

D হফতইবতী

Solution

Correct Answer: Option A

- ‘পদ্মাবতী’ (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
- মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত ‘পদুমাবৎ' অবলম্বনে আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন।
- পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ।
- মনঝনের হিন্দি ভাষার মধুমালত কাব্য থেকে ‘মধুমালতী' নামে অনুবাদ করেন মুহম্মদ কবীর, সৈয়দ হামজা ও শাকের মুহম্মদ।
- লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে তিন খণ্ডে ‘লোরচন্দ্রাণী ও সতীময়না' রচনা করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions