বিখ্যাত প্রবন্ধ ‘তরুণের বিদ্রোহ' এর প্রাবন্ধিক এর নাম কি?

A মোতাহার হোসেন চৌধুরী

B রবীন্দ্রনাথ ঠাকুর

C কাজী নজরুল ইসলাম

D শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Solution

Correct Answer: Option D

- ১৯২৯ সালের ৩০ মার্চ রংপুর বঙ্গীয় যুব সম্মিলনীর অধিবেশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সভাপতি হিসেবে যে ভাষণ প্রদান করেন তারই মুদ্রিত রূপ ‘তরুণের বিদ্রোহ' (১৯২৯) প্রবন্ধ।
- এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণে ‘সত্য ও মিথ্যা নামে আরো একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়।
- তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ: ‘নারীর মূল্য' (১৯২৩), ‘স্বদেশ ও সাহিত্য' (১৯৩২)।

- শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডি-লিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।
- বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
• শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ
- বড়দিদি,
- পল্লী সমাজ,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশায়,
- দেবদাস,
- চরিত্রহীন,
- শ্রীকান্ত,
- নিষ্কৃতি,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে ইত্যাদি।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions