একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
A ৪০
B ৬০
C ৯০
D ৮০
Solution
Correct Answer: Option B
ধরি, বেঞ্চ সংখ্যা ক টি
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। ছাত্রসংখ্যা (ক - ৩) × ৪ জন
প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন
(ক - ৩) × ৪ = ৩ক + ৬ ⇒ ৪ক - ১২ = ৩ক + ৬ ∴ ক = ১৮
ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন = (১৮ - ৩) × ৪ জন = ১৫ × ৪ জন = ৬০ জন
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।