‘একখানি ছোট ক্ষেত আমি একেলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

A চিত্রা 

B মানসী 

C সোনার তরী 

D বলাকা 

Solution

Correct Answer: Option C

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ 'সোনার তরী' (১৮৯৪) এর বিখ্যাত কবিতা ‘সোনার তরী'।
- ১৮৯১ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে অবস্থান করেন।
- সেখানেই তিনি পদ্মাবিধৌত পূর্ববঙ্গের পটভূমিতে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচনা করেন।
- 'সোনার তরী' কবিতার পঙ্ক্তি- ‘কাটিতে কাটিতে ধান এল বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, / চারি দিকে বাঁকা জল করিছে খেলা।'
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য 'মানসী' (১৮৯০), 'চিত্রা' (১৮৯৬) ও ‘বলাকা' (১৯১৬)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions