- যে সব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ বলে। যেমন - বায়ু, পানি, সমুদ্র স্রোত ও সৌরশক্তি ।
- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে আর পাওয়া যায় না সেগুলোকে অনবায়নযোগ্য সম্পদ বলে। যেমন -প্রাকৃতিক গ্যাস ও কয়লা ,তেল ও বায়োগ্যাস (কিন্তু বায়োগ্যাস তৈরির উপাদান পানি ও গোবর নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে বিবেচিত ) ।
- সৈয়দ মুজতবা আলী রচিত রোমান্সধর্মী ভ্রমণকাহিনী নির্ভর প্রেমের উপন্যাস 'শবনম' (১৯৬০)। - শবনম ও মজনু চরিত্রের মাধ্যমে এ উপন্যাসের গতিপথ নির্ধারিত। - নায়িকা শবনমের বিখ্যাত উক্তি- 'আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না / । সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস:
- verb -এর সাথে ing যুক্ত হয়ে যদি তা বাক্যে noun হিসেবে কাজ করে তখন তাকে Gerund বলে । - reading শব্দটি বাক্যে subject তথা noun হিসেবে কাজ করছে, সুতরাং শব্দটি Gerund ।
- ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। - অর্থাৎ , যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় , সে বিষয় , সময় বা স্থানকে অধিকরণ কারক বলে । - যেমন: আকাশে চাঁদ উঠেছে ,বনে বাঘ আছে। এখানে আকাশে ও বনে অধিকরণে সপ্তমী বিভক্তি ।
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় ,তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন : মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায় পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায় বহুলতা = বাহু লতার ন্যায় বদ্বীপ = ব- এর মতো দ্বীপ প্রাণপ্রিয় = প্রাণের মতো প্রিয় রক্তকমল = কমল রক্তের ন্যায় পদ্মাসন = আসন পদ্মের ন্যায়।
-বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর । এটি অবস্থিত রাজশাহী জেলায় । বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে। -বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । -মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি। - বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে। - সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।
• ‘ক্ষীয়মান’ শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন। • এর বিপরীতার্থক শব্দ হলো বর্ধমান। • অন্যদিকে ‘বৃহৎ’ শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষুদ্র। • ‘বর্ধিষ্ণু’ শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত এবং ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ হ্রাসপ্রাপ্ত।
ই- কার বা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে " য " বা য ( ্য) ফলা হয়। য -ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যাঞ্জনের সাথে লেখা হয়। যেমন : - মসী + আধার = মস্যাধার , - ইতি + আদি = ইত্যাদি , - নদী + অম্বু = নদ্যম্বু, - প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন।
- "Honourary" শব্দটি একটি বিশেষণ যা "h" দিয়ে শুরু হয়। - সাধারণত, "a" ব্যবহার করা হয় যখন পরবর্তী শব্দটি একটি ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু হয়। অন্যদিকে, "an" ব্যবহার করা হয় যখন পরবর্তী শব্দটি একটি স্বরধ্বনি দিয়ে শুরু হয়। - যদিও "honourary" লিখিতভাবে "h" দিয়ে শুরু হয়, এটি উচ্চারণ করা হয় "onourary" হিসেবে, যেখানে "h" টি নীরব থাকে। - যেহেতু উচ্চারণে প্রথম ধ্বনিটি একটি স্বরধ্বনি ("o" এর ধ্বনি), তাই আমরা "an" ব্যবহার করব।
- সুতরাং, সঠিক বাক্যটি হবে: "He was an honourary Magistrate."
- এই নিয়মটি প্রযোজ্য হয় যেসব শব্দে "h" নীরব থাকে, যেমন: hour, honest, heir ইত্যাদি। এই শব্দগুলির সামনে আমরা সবসময় "an" ব্যবহার করি।
- 'অসুস্থতা ,ক্ষুধা ,তৃষ্ণা ,রোগে মারা যাওয়া অর্থে Die এর পড়ে of বসে । - সুতরাং শূন্যস্থানে of বসালে বাক্যটি অর্থপূর্ণ হয় । • The man died of cancer = লোকটি ক্যান্সারে মারা গিয়েছিল।
- Die of = একে একে মারা যাওয়া - Die from = অতিরিক্ত কোন কিছুর পরিণতিতে মারা যাওয়া - Die by = আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মরা - Die for = দেশের জন্য কিছুর জন্য আত্মত্যাগ করা।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।