যে ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সংশ্লিষ্ট নয়, অর্থাৎ উৎপাদন হ্রাস-বৃদ্ধির সাথে ব্যয়ের হ্রাস-বৃদ্ধি না হয়ে অপরিবর্তিত থাকে, তাকে কী বলে?
সমাধান
সঠিক উত্তর: Option B
- স্থায়ী ব্যয় (Fixed Cost): উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন, বা উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে পরিবর্তিত না হয়ে একটি প্রাসঙ্গিক সীমা পর্যন্ত যে ব্যয় স্থির থাকে, তাকে স্থায়ী ব্যয় বলে । লক্ষণীয় যে, স্থায়ী ব্যয় মোট পরিমাণে স্থির থাকলেও এককপ্রতি স্থায়ী ব্যয় পরিবর্তনশীল (উৎপাদন বৃদ্ধি পেলে এককপ্রতি স্থায়ী ব্যয় হ্রাস পায়) ।
- পরিবর্তনশীল ব্যয় (Variable Cost): উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় (অর্থাৎ উৎপাদন বাড়লে বাড়ে এবং কমলে কমে), তাকে পরিবর্তনশীল ব্যয় বলে ।
- মিশ্র ব্যয় (Mixed Cost): যে ব্যয়ের কিছু অংশ স্থায়ী এবং কিছু অংশ পরিবর্তনশীল, তাকে মিশ্র ব্যয় বলে ।
• উদাহরণ:
- স্থায়ী ব্যয়ের উদাহরণ: কারখানার ভাড়া, যন্ত্রপাতির অবচয়, মাসিক কর্মচারীর বেতন, বিমা ইত্যাদি ।
- পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ: কাঁচামাল, শ্রমিকের মজুরি ইত্যাদি ।
- মিশ্র ব্যয়ের উদাহরণ: বিদ্যুৎ বিল, ফোন বা টেলিফোন বিল ইত্যাদি ।