বিধিবদ্ধ নিরীক্ষক কাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হন?
সমাধান
সঠিক উত্তর: Option C
কোম্পানির মালিকানা ও ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কিন্তু কোম্পানির প্রকৃত মালিক হলেন শেয়ারহোল্ডারগণ। আর্থিক বিবরণীগুলো সঠিকভাবে প্রস্তুত করা হয়েছে কি না, তা যাচাই করার জন্য শেয়ারহোল্ডারগণ বার্ষিক সাধারণ সভায় (AGM) একজন স্বাধীন বা বিধিবদ্ধ নিরীক্ষক (Statutory/External Auditor) নিয়োগ দিয়ে থাকেন । নিরীক্ষক মূলত শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং তাঁর মূল দায়িত্ব হলো মালিকদের নিকট সঠিক আর্থিক চিত্র তুলে ধরা ।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো নিচে দেওয়া হলোঃ
- বিধিবদ্ধ বা বহিস্থ নিরীক্ষককে (External Auditor) শেয়ারহোল্ডারগণ বার্ষিক সাধারণ সভায় নিয়োগ করে থাকেন ।
- কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষক হলেন শেয়ারহোল্ডারগণের প্রতিনিধি ।
- নিরীক্ষক তাঁর নিয়োগকর্তার (শেয়ারহোল্ডারদের) প্রতিনিধি হিসেবে কারবারের হিসাবপত্র নিরীক্ষা করে তাঁর প্রতিবেদন মালিক বা নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট পেশ করেন ।
- বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ারহোল্ডার বা পরিচালনা পর্ষদের মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (ICAB-এর অধীনে নিবন্ধিত) নিয়োগ করে থাকে ।
• উদাহরণ: একটি পাবলিক লিমিটেড কোম্পানির বছর শেষে যখন বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়, তখন উপস্থিত শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে পরবর্তী আর্থিক বছরের জন্য কোম্পানির আর্থিক হিসাবপত্র নিরীক্ষার উদ্দেশ্যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন।