আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নতুন প্রেসিডেন্ট কে?
A ক্রিস্টোফার গ্রিনউড ( আর্জেন্টিনা)
B নাওয়াফ সালাম ( লেবানন)
C পিটার টমকা (স্লোভাকিয়া)
D ইউজি ইওয়াসাওয়া (জাপান)
Solution
Correct Answer: Option D
- আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। - তিনি একজন জাপানিজ আইনবিদ। - ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। এর আগে জানুয়ারিতে নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন। - নতুন প্রেসিডেন্ট ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। এর আগে তিনি টোকিও ইউনির্ভাসিটিতে আন্তর্জাতিক আইন বিষয়ে অধ্যাপনা করতেন।
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়। - এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। - নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত। - এর সভাপতির মেয়াদ ৩ বছর। - এর বিচারক ১৫ জন। - বিচারক নিয়োগ পদ্ধতি Permanent Court of Justice এর তালিকার আলোকে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সম্মতিতে ৪ জন -জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি দেশ হতে, ৪ জন এশিয়া, ৩ জন ইউরোপ, ২ জন ল্যাটিন আমেরিকা, ২ জন আফ্রিকা হতে। - বিচারকদের পদের মেয়াদ ৯ বছর। - এর কার্যাবলি বিভিন্ন সন্ধি ও চুক্তির ব্যাখ্যা দেয়। - জাতিসংঘ সনদের ৯৩ অনুচ্ছেদ বলে গঠন এবং ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৫ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
সাধারণ বিজ্ঞান জীব বিজ্ঞানের বিকাশঃ বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, তাদের আবিষ্কার, বিভিন্ন শাখার জনক। কোষঃ কোষ, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোসোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, কোষ বিভাজন।