যে নারীর পতি নেই, পুত্রও নেই- এক কথায় প্রকাশ করলে কী হবে?

A বিধবা

B কাকবন্ধ্যা

C অবীরা

D পতিপুত্রহীনা

Solution

Correct Answer: Option C

• যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।
• যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী।
• যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।
• যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।
• যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।
• যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।
• যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা।
• যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
• যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
যে নারীর পতি নেই, পুত্রও নেই = অবীরা।
• যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।
• যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
• যে নারী বীর = বীরাঙ্গনা।
• যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা।
• যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
• যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
• নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
• যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।
• যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
• যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions