'গায়ে হলুদ' কোন সমাস?

A অলুক দ্বন্দ্ব

B অলুক তৎপুরুষ

C অলুক বহুৱীহি

D কর্মধারয়

Solution

Correct Answer: Option C

অলুক সমাস:
- যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লােপ পায় না, তাকে অলুক সমাস বলে।
- অলুক সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়, যে কোনো শ্রেণির সমাস অলুক হতে পারে।
যেমন - অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি।

অলুক দ্বন্দ্বঃ যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ন থাকে, লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে।
যেমনঃ
- কলে-কারখানায়,
- দেশে-বিদেশে,

অলুক তৎপুরুষঃ যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। 
যেমন: 
-গায়ে পড়া, 
-চুলে কাঁটা

অলুক বহুব্রীহিঃ যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
যেমন -গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে =গায়ে হলুদ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions