※ যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। ※ যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। ※ যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। ※ যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। ※ যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। ※ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। ※ যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। ※ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। ※ যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। ※ যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। ※ যে নারীর পতি নেই, পুত্রও নেই = অবীরা। ※ যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। ※ যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। ※ যে নারী বীর = বীরাঙ্গনা। ※ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। ※ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। ※ যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। ※ নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। ※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। ※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। ※ যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)