একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
সমাধান
সঠিক উত্তর: Option A
ধরি, বইটির ক্রয়মূল্য=১০০ টাকা।
তাহলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য হবে = ৯০ টাকা।
৫% লাভে বিক্রয়মূল্য হবে = ১০৫ টাকা।
সুতরাং
(১০৫-৯০) বা, বিক্রয়মূল্য ১৫ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য= ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশী হলে ক্রয়মূল্য= (১০০×৪৫০)/১৫টাকা
= ৩০০০ টাকা।