Solution
Correct Answer: Option C
প্রশ্নে বলা হচ্ছে যে, আলম 12 দিনে একটি কাজের 40% করলো। এরপর বাবু আলমের সাথে কাজে যোগ দিয়ে পরবর্তী 12 দিনে তারা বাকি কাজ শেষ করে দিল । বাবু একা কাজটি কত দিনে করতে পারবে?
আলম 40% বা 40/100 = 2/5 অংশ কাজ করে= 12 দিনে
100% বা 1 অংশ কাজ করে= (12 × 5)/2 =30 দিনে
এখন, কাজের বাকি থাকে= 100 - 40 = 60% = 60/100 = 3/5 অংশ
এখন, তারা একত্রে 3/5 অংশ কাজ করে = 12 দিনে
তারা একত্রে 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে =(12 × 5)/3=20দিনে
ধরি, বাবু x দিনে কাজটি করতে পারে।
প্রশ্নমতে,
(1/30)+(1/x)=1/20
(1/x)= (1/20)- (1/30)
= (3-2)/60
= 1/60
x = 60
অর্থাৎ বাবু একা 60 দিনে কাজটি করতে পারবে।