একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?

A ৪৫

B ৬০

C ৭০০

D ৯০

Solution

Correct Answer: Option D

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০
দেওয়া আছে, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত = ১ : ১ : ২

ধরি,
১ম কোণ = ক
২য় কোণ = ক
৩য় কোণ = ২ক

প্রশ্নমতে,
ক + ক + ২ক = ১৮০
বা, ৪ক = ১৮০
বা, ক = ১৮০ / ৪
∴ ক = ৪৫

অতএব, বৃহত্তম কোণটি হলো (২ × ৪৫) [যেহেতু ২ক সবচেয়ে বড়]
= ৯০

সুতরাং, ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাণ ৯০

শর্টকাট টেকনিক:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ১ + ২ = ৪
আমরা জানি, তিন কোণের সমষ্টি ১৮০
∴ বৃহত্তম কোণ হবে = ১৮০ এর (বৃহত্তম অনুপাত / অনুপাতের যোগফল)
= ১৮০ এর ২/৪
= ১৮০ × ১/২
= ৯০
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions