‘পরী বিবি’ কে ছিলেন?

A আওরঙ্গজেবের কন্যা।

B শায়েস্তা খাঁনের কন্যা।

C মুর্শিদকুলি খাঁনের কন্যা।

D আওরঙ্গজেবের স্ত্রী।

Solution

Correct Answer: Option B

- পরী বিবি ছিলেন মুগল সুবাহদার শায়েস্তা খানের কন্যা এবং আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহম্মদ আজমের স্ত্রী।
- বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।
- ১৬৬৮ সালের ৩ মে, এক লক্ষ আশি হাজার টাকা দেনমোহরে পরী বিবির সঙ্গে শাহজাদা আজমের বিয়ে হয়।
- পরী বিবি আজমের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন।
- অহমবুরুঞ্জীতে লিপিবদ্ধ একটি পত্র থেকে তাদের সুখি দাম্পত্য জীবন এবং পরী বিবির রাজনীতিতে বিচক্ষণতার প্রমাণ মেলে।
- ১৬৭৮ সালে শাহজাদা আজম লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, যা শায়েস্তা খান তার দ্বিতীয় দফা সুবাহদারির সময়ে (১৬৭৯-৮৮) চালিয়ে যান।
- ১৬৮৪ সালে পরী বিবির অকাল মৃত্যু হলে শায়েস্তা খান দুর্গ নির্মাণ বন্ধ করে দেন এবং মসজিদের পূর্ব দিকে তার সমাধির উপর একটি সৌধ নির্মাণ করেন। 

সোর্সঃ বাংলাপিডিয়া । 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions