সূচক ও লগারিদমের পারস্পরিক সম্পর্ক থেকে আমরা সহজেই এই প্রশ্নের উত্তর বের করতে পারি।
লগারিদমের নিয়ম অনুযায়ী, $\log_a N = x$ হলে, তাকে সূচক আকারে $a^x = N$ লেখা যায়।
এখানে দেওয়া আছে:
$\log_a 1$
ধরি, এর মান $x$। অর্থাৎ,
$\log_a 1 = x$
এখন এটিকে সূচকের নিয়মে রূপান্তর করলে পাওয়া যায়:
$a^x = 1$
আমরা সূচকের অধ্যায় থেকে জানি, যেকোনো ধনাত্মক ভিত্তি $a$ (যেখানে $a > 0$ এবং $a \neq 1$) এর পাওয়ার বা ঘাত যদি ০ (শূন্য) হয়, তবে তার মান সবসময় ১ হয়। অর্থাৎ:
$a^0 = 1$
তাহলে আমরা লিখতে পারি:
$a^x = a^0$
উভয়পাশ থেকে ভিত্তি $a$ বাদ দিলে আমরা পাই:
$x = 0$
যেহেতু আমরা প্রথমে $\log_a 1 = x$ ধরেছিলাম, তাই $x$ এর মান বসিয়ে পাই:
$\log_a 1 = 0$
তাই সঠিক উত্তর হলো ০।
সোর্সঃ খাইরুল বেসিক গণিত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও কৌশলসমূহ: পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ADP, রূপকল্প ২০৪১, Delta Plan 2100, এবং দারিদ্র্য বিমোচন। পরিকল্পনা মন্ত্রণালয়: BIDS, NAPD, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, NEC, ECNEC.
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: সন্ধি। ইংরেজি: Important Writers of the Different Ages (Old to Renaissance Period) গণিত: ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সাধারণ জ্ঞান: পাকিস্তান শাসন থেকে ১৯৭০ এর নির্বাচন পর্যন্ত