সরাসরি মূল কন্টেন্টে যান

বিখ্যাত কবিতা 'শিক্ষা গুরুর মর্যাদা' কার লেখা?

A) কাজী কাদের নেওয়াজ (সঠিক উত্তর)
B) আব্দুল কাদির
C) সুধীন্দ্রনাথ দত্ত
D) কাজী নজরুল ইসলাম
সমাধান

সঠিক উত্তর: Option A

- শিক্ষকের অসীম মর্যাদা বোঝাতে কবি কাজী কাদের নেওয়াজ লিখেছিলেন ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি।

- কাজী কাদের নেওয়াজ (১৯০৯-১৯৮৩) শিক্ষাবিদ, কবি।
- ১৯০৯ সালের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে।
- দেশ বিভাগের পর পূর্ববঙ্গের সাহিত্যচর্চার ধারাকে স্বতন্ত্র মর্যাদায় সুসংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তাঁর কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত হয়েছে।

- তিনি প্রেসিডেন্ট পুরস্কার, শিশুসাহিত্যের জন্য বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩) এবং মাদার বক্শ পুরস্কার লাভ করেন।

- ১৯৮৩ সালের ৩ জানুয়ারি স্বগ্রামে তাঁর মত্যু হয়।

কাজী কাদের নেওয়াজের গুরুত্বপূর্ণ রচনাবলি হলো:
- মরাল (১৯৩৬),
- দাদুর বৈঠক (১৯৪৭),
- নীল কুমুদী (১৯৬০),
- মণিদীপ,
- কালের হাওয়া,
- মরুচন্দ্রিকা,
- দুটি পাখি দুটি তারা (১৯৬৬),
- উতলা সন্ধ্যা ইত্যাদি।

সোর্সঃ বাংলা পিডিয়া । 

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৩৩ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
সন্ধি
রুটিন দেখুন
Exam - 25 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
English:
Interchange of Different Parts of Speech.
Vocabulary (Synonym-Antonym, Spelling) - Y
রুটিন দেখুন
পরীক্ষা- ১৩ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
রিভিশন
পরীক্ষা ০৭ থেকে ১২ পর্যন্ত
রুটিন দেখুন
পরীক্ষা - ০৫ পরীক্ষা শুরুঃ ১১ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: (১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ।
টপিকস:
বাংলা ব্যাকরণ:
সমার্থক ও বিপরীত শব্দ, কারক-বিভক্তি সংখ্যাবাচক শব্দ, যতিচিহ্ন
রুটিন দেখুন