তিন ভাই বোনের গড় বয়স ১৬ বছর। পিতাসহ তিন ভাই বোনের গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?

A ৪৮ বছর

B ৫০ বছর

C ৫২ বছর

D ৫৪ বছর

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
তিন ভাই বোনের গড় বয়স = ১৬ বছর
∴ তিন ভাই বোনের মোট বয়স = (১৬ × ৩) বছর = ৪৮ বছর

আবার,
পিতাসহ তিন ভাই বোনের গড় বয়স = ২৫ বছর
এখানে সদস্য সংখ্যা = (৩ + ১) জন = ৪ জন
∴ পিতাসহ তিন ভাই বোনের মোট বয়স = (২৫ × ৪) বছর = ১০০ বছর

আমরা জানি,
পিতার বয়স = (পিতাসহ তিন ভাই বোনের মোট বয়স) - (তিন ভাই বোনের মোট বয়স)
= (১০০ - ৪৮) বছর
= ৫২ বছর

শর্টকাট টেকনিক:
পিতার বয়স = নতুন গড় + (সদস্য সংখ্যা × গড়ের বৃদ্ধি)
এখানে, নতুন গড় = ২৫, সদস্য সংখ্যা = ৩ জন (ভাই বোন), গড়ের বৃদ্ধি = (২৫ - ১৬) = ৯
∴ পিতার বয়স = ২৫ + (৩ × ৯)
= ২৫ + ২৭
= ৫২ বছর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions