কালজয়ী শিশু সাহিত্য চরিত্র ‘টেনিদা’ কার লেখা?

A নবীনাচন্দ্র সেন

B মহাদেব সাহা

C নারায়ণ গঙ্গোপাধ্যায়

D দীনবন্ধু মিত্র

Solution

Correct Answer: Option C

- বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় কিশোর সাহিত্য চরিত্র ‘টেনিদা’র স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়।
- পটলডাঙার বাসিন্দা টেনিদার প্রকৃত নাম ছিল ভজহরি মুখার্জি।
- টেনিদার বিখ্যাত স্লোগান ছিল ‘ডি-লা-গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক।‘
- চারমূর্তি, চারমূর্তির অভিযান, কম্বল নিরুদ্দেশ, ঝাউবাংলোর রহস্য ইত্যাদি টেনিদা সিরিজের উল্লেখযোগ্য গল্প ও উপন্যাস।
- সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’, প্রেমেন্দ্র মিত্রের ‘ঘনাদা’, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ‘পাণ্ডব গোয়েন্দা’ কিংবা নারায়ণ দেবনাথের ‘নন্টে ফন্টে’র মতোই টেনিদা ও তার সাঙ্গপাঙ্গরা (প্যালা, হাবুল, ক্যাবলা) বাঙালি পাঠকদের মণিকোঠায় স্থান করে নিয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions