a = 2b = 3c এবং abc = 36, c এর মান-

A 1

B 4

C 5

D 2

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
a = 2b = 3c ............. (i)
এবং abc = 36 ............ (ii)

আমাদের c এর মান নির্ণয় করতে হবে। তাই (i) নং সমীকরণ হতে সবগুলোকে c এর মাধ্যমে প্রকাশ করে পাই,
3c = a
বা, a = 3c

আবার,
2b = 3c
বা, b = 3c/2
এখন, (ii) নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই,
abc = 36
বা, 3c × (3c/2) × c = 36
বা, (9c³)/2 = 36
বা, 9c³ = 36 × 2 [আড়গুণন করে]
বা, 9c³ = 72
বা, c³ = 72/9
বা, c³ = 8
বা, c³ = 2³
বা, c = 2 [উভয়পক্ষ থেকে ঘনমূল করে]

সুতরাং, নির্ণেয় মান 2

শর্টকাট টেকনিক:
যেহেতু প্রশ্নে a = 2b = 3c বলা হয়েছে, আমরা অপশনগুলো থেকে c এর মান ধরে পরীক্ষা করতে পারি।
ধরি, c = 2
তাহলে,
3c = 3 × 2 = 6
সুতরাং, a = 6 এবং 2b = 6 বা, b = 3
এখন abc = 6 × 3 × 2 = 36
যেহেতু abc = 36 শর্তটি মিলে গেছে, তাই c এর মান 2 সঠিক।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions