'ক্রীতদাসের হাসি' একটি-

A নাটক

B কবিতা

C ছোটগল্প

D উপন্যাস

Solution

Correct Answer: Option D

'ক্রীতদাসের হাসি' উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। এটি শওকত ওসমানের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত হয়। আইয়ুব খানের স্বৈরাচারী শাসন ব্যবস্থার সমালোচনামূলক রূপক হিসেবে আরব্য রজনীর হারুন-অর-রশীদের আমলের বাগদাদ নগরীর পটভূমিতে এই উপন্যাসটি রচিত। আপাতদৃষ্টিতে এটি ঐতিহাসিক উপন্যাস মনে হলেও মূলত এটি একটি রাজনৈতিক রূপক বা প্রতীকী উপন্যাস। কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৩ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।

শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (তাঁর প্রথম উপন্যাস),
- ক্রীতদাসের হাসি,
- বনী আদম,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- আর্তনাদ ইত্যাদি।

শওকত ওসমানের অন্যান্য সাহিত্যকর্ম:
- আমলার মামলা (নাটক),
- তস্কর ও লস্কর (নাটক),
- বাগদাদের কবি (নাটক),
- চিজ হুজুর (নাটক-ব্যঙ্গ),
- পঞ্চসঙ্গী (গল্পগ্রন্থ)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions