১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
A ১২ সে.মি.
B ২৪ সে.মি.
C ১৬ সে.মি.
D ২০ সে.মি.
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ (অতিভুজ) = ১৩ সে.মি. কেন্দ্র হতে জ্যা-এর লম্ব দূরত্ব (লম্ব) = ৫ সে.মি. আমরা জানি, বৃত্তের কেন্দ্র হতে জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে। তাই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই- (অর্ধেক জ্যা)² = (ব্যাসার্ধ)² - (দূরত্ব)² = (১৩)² - (৫)² = ১৬৯ - ২৫ = ১৪৪ ∴ অর্ধেক জ্যা = √১৪৪ = ১২ সে.মি. সুতরাং, জ্যা-এর মোট দৈর্ঘ্য = ১২ × ২ = ২৪ সে.মি.
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।