উইলিয়াম শেক্সপিয়রের লেখা নিচের কোনটি ট্রাজেডি নয়?

A King Lear

B Twelfth Night

C Titus Andronicus

D Macbeth

Solution

Correct Answer: Option B

William Shakespeare-এর কর্মগুলোর মধ্যে 'King Lear', 'Titus Andronicus' এবং 'Macbeth' হলো তাঁর বিখ্যাত ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। অন্যদিকে, 'Twelfth Night' হলো একটি কমেডি বা সুখান্তক নাটক। নাটকটির পূর্ণ নাম হলো *Twelfth Night, or What You Will*।
উইলিয়াম শেক্সপিয়রকে ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার ও কবি এবং বিশ্বের অন্যতম সেরা নাট্যকার হিসেবে গণ্য করা হয়। তাঁকে ইংল্যান্ডের 'জাতীয় কবি' এবং 'Bard of Avon' (এভনের চারণকবি) বলা হয়।

• উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক:
- Hamlet
- Macbeth
- Othello
- King Lear
- Julius Caesar
- Romeo and Juliet
- Titus Andronicus
- Antony and Cleopatra

• উইলিয়াম শেক্সপিয়রের কমেডি বা মিলনান্তক নাটক:
- As You Like It
- Twelfth Night
- The Tempest
- A Midsummer Night’s Dream
- The Comedy of Errors
- The Merchant of Venice (Tragicomic)
- The Taming of the Shrew

• উইলিয়াম শেক্সপিয়রের ঐতিহাসিক নাটক:
- Richard II
- Richard III
- Henry IV (Part 1 & 2)
- Henry V
- Henry VI (Part 1, 2 & 3)
- Henry VIII
- King John

জেনেরা ভালো:
- শেক্সপিয়রের মোট নাটকের সংখ্যা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ থাকলেও সাধারণভাবে ৩৭টি নাটক এবং ১৫৪টি সনেটকে তাঁর সাহিত্যকর্ম হিসেবে ধরা হয়।
- 'Comedy of Errors' নাটকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ভ্রান্তিবিলাস' নামে বাংলায় অনুবাদ করেন।
- 'The Merchant of Venice' নাটকটি অবলম্বনে অনেক সাহিত্যিক অনুবাদ ও চলচ্চিত্র নির্মাণ করেছেন। মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' নাটকটি শেক্সপিয়রের 'The Taming of the Shrew'-এর অনুবাদ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions