অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?

A প্রযোজক ক্রিয়া

B নাম ক্রিয়া

C যৌগিক ক্রিয়া

D সরল ক্রিয়া

Solution

Correct Answer: Option A

- যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে।
- অর্থাৎ, কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তখন তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়।
- সংস্কৃত ব্যাকরণে একে ‘ণিজন্ত ক্রিয়া’ বলা হয়।
- প্রযোজক ক্রিয়ায় দুটি কর্তা থাকে:
১. প্রযোজক কর্তা: যে অন্যকে কাজে নিয়োজিত করে (মূল কর্তা)।
২. প্রযোজ্য কর্তা: যাকে দিয়ে কাজটি করানো হয় (যাকে নিয়োজিত করা হয়)।

উদাহরণ:
- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। (এখানে 'মা' প্রযোজক কর্তা, 'শিশু' প্রযোজ্য কর্তা এবং 'দেখাচ্ছেন' হলো প্রযোজক ক্রিয়া।)
- সাপুড়ে সাপ খেলাচ্ছে। (সাপুড়ে নিজে খেলছে না, সাপকে দিয়ে খেলাচ্ছে।)
- শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions