শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় 10,000 টাকার 6 বছরের মুনাফা কত?

A 5200

B 3600

C 2400

D 3200

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
আসল ($P$) = $10,000$ টাকা
মুনাফার হার ($r$) = $4\%$ = $\frac{4}{100}$
সময় ($n$) = $6$ বছর
মুনাফা ($I$) = ?

আমরা জানি,
সরল মুনাফা, $I = Pnr$
$= 10000 \times 6 \times \frac{4}{100}$
$= 100 \times 6 \times 4$
$= 2400$ টাকা

$\therefore$ নির্ণেয় মুনাফা $2400$ টাকা।

বিকল্প পদ্ধতি (ঐকিক নিয়ম):
$100$ টাকার $1$ বছরের মুনাফা $4$ টাকা
$\therefore 1$ টাকার $1$ বছরের মুনাফা $\frac{4}{100}$ টাকা
$\therefore 10000$ টাকার $6$ বছরের মুনাফা $\frac{4 \times 10000 \times 6}{100}$ টাকা
$= 2400$ টাকা

শর্টকাট টেকনিক:
মুনাফা = $\frac{\text{আসল} \times \text{সময়} \times \text{হার}}{100}$
$= \frac{10000 \times 6 \times 4}{100}$
$= 100 \times 24$
$= 2400$
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions