দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু হবে-

A ২৬০

B ২৮০

C ৩৫

D ১৪০

Solution

Correct Answer: Option B

মনে করি, সংখ্যা দুটি ৫ক এবং ৭ক।
এখানে, ক হলো সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক।

প্রশ্নমতে, সংখ্যা দুটির গ.সা.গু = ৮
তাহলে, ক = ৮
অতএব, ১ম সংখ্যাটি = ৫ × ৮ = ৪০
এবং ২য় সংখ্যাটি = ৭ × ৮ = ৫৬

এখন, ৪০ এবং ৫৬ এর ল.সা.গু নির্ণয় করতে হবে।
৪০ = ২ × ২ × ২ × ৫
৫৬ = ২ × ২ × ২ × ৭

সুতরাং ল.সা.গু = ২ × ২ × ২ × ৫ × ৭
= ৮ × ৫ × ৭
= ৪০ × ৭
= ২৮০
সুতরাং, সংখ্যা দুটির ল.সা.গু = ২৮০

বিকল্প পদ্ধতি (শর্টকার্ট):
আমরা জানি,
ল.সা.গু = অনুপাতদ্বয়ের গুণফল × গ.সা.গু
= ৫ × ৭ × ৮
= ৩৫ × ৮
= ২৮০
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions