সরাসরি মূল কন্টেন্টে যান

একটি অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত?

A) 2/7 (সঠিক উত্তর)
B) 1/7
C) 7/365
D) 7/366
সমাধান

সঠিক উত্তর: Option A

আমরা জানি,
১টি অধিবর্ষ বা লিপ ইয়ার = ৩৬৬ দিন।
১ সপ্তাহ = ৭ দিন।

৩৬৬ দিনকে সপ্তাহে রূপান্তর করলে আমরা পাই,
366 ÷ 7 = 52 এবং ভাগশেষ থাকে 2।

অর্থ্যাৎ, ৩৬৬ দিনে ৫২টি পূর্ণ সপ্তাহ এবং অতিরিক্ত ২ দিন থাকে।
যেহেতু ৫২টি পূর্ণ সপ্তাহ আছে, তাই বছরের প্রতিটি বার (শনি থেকে শুক্র) ৫২ বার করে অবশ্যই আসবে। অতিরিক্ত ২ দিন যা হবে, সেই বারের সংখ্যা ৫৩টি হবে।

আমাদের সম্ভাব্য ঘটনার মোট ফলাফল বের করতে হবে এই অতিরিক্ত ২ দিনের ওপর ভিত্তি করে। এই ২ দিন হতে পারে সপ্তাহের পরপর আসা যেকোনো দুটি বারের সমন্বয়।
সম্ভাব্য সমন্বয়গুলো নিম্নরূপ:
(১) শনিবার ও রবিবার
(২) রবিবার ও সোমবার
(৩) সোমবার ও মঙ্গলবার
(৪) মঙ্গলবার ও বুধবার
(৫) বুধবার ও বৃহস্পতিবার
(৬) বৃহস্পতিবার ও শুক্রবার
(৭) শুক্রবার ও শনিবার

এখানে মোট সম্ভাব্য ফলাফল = ৭টি।

আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে ৫৩টি শুক্রবার হওয়ার সম্ভাবনা। উপরের সমন্বয়গুলোর মধ্যে শুক্রবার আছে এমন ঘটনাগুলো হলো:
(৬) বৃহস্পতিবার ও শুক্রবার
(৭) শুক্রবার ও শনিবার

সুতরাং, অনুকূল ফলাফল = ২টি।

আমরা জানি,
সম্ভাবনা = অনুকূল ফলাফল / মোট সম্ভাব্য ফলাফল
= 2/7
সুতরাং, একটি অধিবর্ষে ৫৩টি শুক্রবার হওয়ার সম্ভাবনা 2/7।

শর্টকাট টেকনিক:
পরীক্ষার হলে দ্রুত উত্তর করার জন্য মনে রাখবেন:
অধিবর্ষ বা Leap Year-এ অতিরিক্ত দিন থাকে ২ টি। তাই যেকোনো নির্দিষ্ট বার ৫৩টি হওয়ার সম্ভাবনা সর্বদাই 2/7।
সাধারণ বছরে (Non-Leap Year) অতিরিক্ত দিন থাকে ১ টি। তাই সাধারণ বছরে যেকোনো নির্দিষ্ট বার ৫৩টি হওয়ার সম্ভাবনা সর্বদাই 1/7।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪৭ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক:
জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা: UNDP, UNEP, UNIDO, UNICEF, FAO, WTO, ILO, UNHCR, UNCTAD, WIPO, WHO, UNESCO.
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব: (বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী)
রুটিন দেখুন
Exam - 29 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
Math:
Problems on Time & Work, Chain Rule.
Vocabulary (Synonym-Antonym, Spelling) - C
রুটিন দেখুন
পরীক্ষা- ১৬ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Narration / Speech
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা – ১৫ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
আন্তর্জাতিক বিষয়াবলি-৩:
আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ। বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক এবং চলমান ঘটনাসমূহ
রুটিন দেখুন
পরীক্ষা - ০৭ পরীক্ষা শুরুঃ ১১ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: (১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ।
টপিকস:
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ ও চর্যাপদ
রুটিন দেখুন
রিসেন্ট জব শুলুশন্স ২০১১-২০২৪ পর্যন্ত Govt.Jobs
কোর্স নাম: জব সলিউশন
টপিকস:
প্রতিরক্ষা মন্ত্রণালয়, পিএসসি (সাইফার অফিসার) - ২৮.১০.২০২৬