- মৌলভীবাজার জেলাকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়ে থাকে, কারণ এ জেলাতেই দেশের সর্বাধিক সংখ্যক চা বাগান রয়েছে। - বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশে মোট চা বাগানের সংখ্যা ১৬৭টি (ভিন্নমতে ১৬৮টি)। - এর মধ্যে শুধুমাত্র মৌলভীবাজার জেলাতেই ৯২টি (ভিন্নমতে ৯১টি) চা বাগান অবস্থিত। - দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা এবং সেখানে চা বাগানের সংখ্যা ২৫টি। - বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা বাগানে। - চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল উপজেলা এই মৌলভীবাজার জেলার অধীনেই অবস্থিত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।