ইংরেজি, গণিত, ফিজিক্স, বায়োলজি বিষয়ের ৪ (চার) টি পরীক্ষা কোনো এক সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। একই দিনে একটি পরীক্ষাই হবে। গণিত এবং ফিজিক্স কখনোই মঙ্গলবারে হতে পারবে না। ইংরেজি এবং ফিজিক্স কখনোই বৃহস্পতিবারে হতে পারবে না। প্রথম পরীক্ষা যদি বায়োলজি হয়, তাহলে গণিত পরীক্ষা কোন বারে হবে?
A বুধবার
B বৃহস্পতিবার
C মঙ্গলবার
D সোমবার
Solution
Correct Answer: Option B
- প্রশ্নে দেওয়া শর্ত অনুসারে, পরীক্ষাগুলো সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
- প্রথম পরীক্ষাটি অর্থাৎ সোমবারের পরীক্ষাটি হলো বায়োলজি।
- বাকি দিনগুলো হলো মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। হাতে থাকা বিষয়গুলো হলো ইংরেজি, গণিত ও ফিজিক্স।
- শর্তানুসারে, মঙ্গলবার গণিত এবং ফিজিক্স পরীক্ষা হতে পারবে না। তাই মঙ্গলবার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- এখন বাকি দিনগুলো হলো বুধবার ও বৃহস্পতিবার এবং বাকি বিষয় হলো গণিত ও ফিজিক্স।
- শর্তানুসারে, ফিজিক্স বৃহস্পতিবারে হতে পারবে না। তাহলে বুধবার ফিজিক্স পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ বাকি থাকে শুধু গণিত পরীক্ষা এবং বৃহস্পতিবার। সুতরাং, বৃহস্পতিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- তাই, সঠিক উত্তরটি হবে বৃহস্পতিবার।
পরীক্ষা-১৪৫
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট, ২) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, ৩) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাসমূহ।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
Full Model Test-3
কোর্স নামঃ
স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
জেনারেল ও মেডিক্যাল পার্টের সম্পূর্ণ সিলেবাসের উপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট-৩
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়): বাংলা
টপিকসঃ
বাংলা সাহিত্য:
রচয়িতাদের জীবনী ও উল্লেখযোগ্য রচনাবলি: মীর মোশাররফ হোসেন, জসীম উদ্দীন, জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
পরীক্ষা শুরুঃ ৪ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন