কোনটি জসীম উদ্দীনের কাব্য?

A চলে মুসাফির

B রাখালী

C বিষের বাঁশি

D সোনালি কাবিন

Solution

Correct Answer: Option B

জসীম উদ্‌দীন (১৯০৩-১৯৭৬) বিংশ শতাব্দীর আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি। গ্রামবাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন তাঁর কবিতার মূল উপজীব্য, এজন্য তাঁকে ‘পল্লিকবি’ বলা হয়। প্রশ্নে উল্লিখিত ‘রাখালী’ (১৯২৭) তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যের অন্তর্ভুক্ত ‘কবর’ কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় সংযোজন, যা তিনি ছাত্রাবস্থায় রচনা করেছিলেন।

- ‘চলে মুসাফির’ জসীম উদ্‌দীনের রচিত একটি ভ্রমণকাহিনী
- ‘বিষের বাঁশি’ (১৯২৪) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- ‘সোনালি কাবিন’ (১৯৭৩) আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদের রচিত কাব্যগ্রন্থ।

জসীম উদ্‌দীন রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- রাখালী (১৯২৭)
- নকশী কাঁথার মাঠ (১৯২৯)
- বালুচর (১৯৩০)
- ধানক্ষেত (১৯৩৩)
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩)
- হাসু (১৯৩৮)
- রঙিলা নায়ের মাঝি (১৯৩৫)
- রূপবতী (১৯৪৬)
- মাটির কান্না (১৯৫১)
- এক পয়সার বাঁশি (১৯৫৬) ইত্যাদি।

জেনে রাখা ভালো:
- ‘রাখালী’ কাব্যের ভূমিকা লিখেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ড. দীনেশচন্দ্র সেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক ছিলেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৯
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
গণিত: বীজগণিত: সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, ধারা, সেট, ফাংশন ও ভেনচিত্র
বাংলা সাহিত্য: মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগ ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মুসলিম সাহিত্য সমাজের সাহিত্যিকগণ, শওকত ওসমান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
প্রবন্ধ রচনা:
'রাজবন্দীর জবানবন্দী': বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী' থেকে।
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১২
কোর্স নামঃ সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা – ১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions