'সাঁঝের মায়া' কাব্যের রচয়িতা কে?

A বুদ্ধদেব বসু

B দেবী চৌধুরাণী

C সেলিনা হোসেন

D সুফিয়া কামাল

Solution

Correct Answer: Option D

'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন অন্যতম প্রধান বাঙালি কবি ও নারী আন্দোলনের পথিকৃৎ সুফিয়া কামাল। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ, যা ১৯৩৮ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটির ভূমিকা লিখেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং এই বইটির প্রশংসা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর

- সুফিয়া কামালকে 'জননী সাহসিকা' উপাধিতে ভূষিত করা হয়।
- পাকিস্তান সরকার কর্তৃক ‘তঘমা-ই-ইমতিয়াজ’ উপাধি বর্জন করেছিলেন তিনি (১৯৬৯ সালে)।
- তাঁর কবিতায় রোমান্টিকতা, মানবিকতা এবং নারীমুক্তির জাগরণ বিশেষভাবে ফুটে উঠেছে।

সুফিয়া কামাল রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া (প্রথম কাব্যগ্রন্থ),
- মায়া কাজল,
- মন ও জীবন,
- শান্তি ও প্রার্থনা,
- উদাত্ত পৃথিবী,
- দিওয়ান,
- অভিযাত্রিক,
- মৃত্তিকার ঘ্রাণ,
- মোর যাদুদের সমাধি 'পরে।

জেনেরা ভালো:
- রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাগুচ্ছের নামও ‘সাঁঝের মায়া’, যা তাঁর 'পূরবী' কাব্যগ্রন্থের অন্তর্গত। তবে স্বতন্ত্র কাব্যগ্রন্থ হিসেবে এটি সুফিয়া কামালেরই সৃষ্টি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 69
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, সেলিনা হোসেন, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সিকান্দার আবু জাফর।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫১
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৪৯ ও পরীক্ষা-৫০ এর সিলেবাস থেকে
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions