সরাসরি মূল কন্টেন্টে যান

বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ কতটি ?

A) ২১টি (সঠিক উত্তর)
B) ৩৯টি
C) ১৯টি
D) কোনটিই নয়
সমাধান

সঠিক উত্তর: Option A

- বাংলা ভাষায় যে অব্যয়সূচক শব্দাংশ ধাতুর কিংবা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন, পরিবর্ধন বা সংকোচন সাধন করে, তাকে উপসর্গ বলে।
- বাংলা ব্যাকরণে উপসর্গ তিন প্রকার। যথা:
১. খাঁটি বাংলা উপসর্গ
২. তৎসম বা সংস্কৃত উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
- বাংলা ভাষায় 'খাঁটি বাংলা উপসর্গ' মোট ২১টি।
- উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এগুলো অন্য শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করতে পারে, অর্থাৎ এদের অর্থদ্যোতকতা আছে।

• উদাহরণ:
খাঁটি বাংলা উপসর্গগুলো মনে রাখার জন্য একটি ছড়ার সাহায্য নেওয়া যেতে পারে:
"সুহাস আ-দরে নি-খুঁত পাতি-লেবু আর কদ-বেল আন-তে ইতি-কে অঘা-রামের কাছে পাঠাল। স-জাগ আব-ছায়ায় উন-পাজুরে কু-লাঙ্গার বি-ভুঁইয়ে ভর-দুপুরে রাম-ছাগল দেখল। অজ-পাড়াগাঁয়ে অনা-বৃষ্টির কারণে হা-পিত্যেশ শুরু হয়েছে।"

উল্লেখিত ২১টি উপসর্গ হলো:
১. অ (অকেজো)
২. অঘা (অঘারাম)
৩. অজ (অজপাড়াগাঁ)
৪. অনা (অনাদর)
৫. আ (আকাঁড়া)
৬. আড় (আড়চোখ)
৭. আন (আনকোরা)
৮. আব (আবছায়া)
৯. ইতি (ইতিহাস)
১০. উনা/ঊন (ঊনপাজুরে)
১১. কদ (কদবেল)
১২. কু (কুকাজ)
১৩. নি (নিখুঁত)
১৪. পাতি (পাতিলেবু)
১৫. বি (বিপথ)
১৬. ভর (ভরদুপুর)
১৭. রাম (রামছাগল)
১৮. স (সঠিক)
১৯. সা (সাজোয়ান)
২০. সু (সুনজর)
২১. হা (হাভাতে)

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪০ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
অনুসর্গ, উপসর্গ
রুটিন দেখুন
Exam - 30 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
English:
Preposition: Appropriate preposition(A-G)
Vocabulary (Synonym-Antonym, Spelling) - D
রুটিন দেখুন
পরীক্ষা- ১৫ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
কোরেশী মাগন ঠাকুর, আলাওল, আবদুল হাকিম, শাহ মুহম্মদ গরীবুল্লাহ, ভারতচন্দ্র রায়গুণাকর, এন্টনি ফিরিঙ্গি।
ব্যাকরণ:
সমাস
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা ১৫ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Physiology-01:
• Nervous System & Special Senses. Blood & Circulatory System. Digestion, Metabolism & Nutrition. Basic Tissue Physiology
রুটিন দেখুন