'মর্সিয়া' কি?

A আনন্দ গীতি

B লোক গীতি

C শোক গীতি

D লালন গীতি

Solution

Correct Answer: Option C

'মর্সিয়া' একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ শোক প্রকাশ করা। তাই মর্সিয়া বলতে মূলত শোক গীতি বা শোককাব্যকে বোঝায়।

মর্সিয়া সাহিত্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- আরবি সাহিত্যে মর্সিয়ার উৎপত্তি নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও, বাংলা সাহিত্যে মূলত কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহিদকে উপজীব্য করে লেখা কাব্যই 'মর্সিয়া সাহিত্য' নামে পরিচিত।
- বাংলা মর্সিয়া সাহিত্যের প্রথম কবি হলেন শেখ ফয়জুল্লাহ। তাঁর রচিত বিখ্যাত কাব্য হলো 'জয়নবের চৌতিশা'
- এই ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি দৌলত উজির বাহরাম খান, যিনি মর্সিয়া সাহিত্যে 'জঙ্গনামা' রচনা করেন।
- কারবালার বিষাদময় যুদ্ধ-বিগ্রহ ও বিয়োগান্তক ঘটনাই এই সাহিত্যের মূল বিষয়বস্তু।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions