একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?

A ৬৬সেমি

B ৪২সেমি

C ২১সেমি

D ২২সেমি

Solution

Correct Answer: Option B

আমরা জানি, বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
দেওয়া আছে,
বৃত্তের পরিধি, 2πr = ১৩২ ... (i)
বৃত্তের ক্ষেত্রফল, πr² = ১৩৮৬ ... (ii)
এখন, সমীকরণ (ii) কে (i) দ্বারা ভাগ করে পাই,
πr² / 2πr = ১৩৮৬ / ১৩২
বা, r / 2 = ১০.৫
বা, r = ১০.৫ × ২
বা, r = ২১ সে.মি.
আমাদের বের করতে হবে বৃহত্তম জ্যা অর্থাৎ ব্যাসের (2r) দৈর্ঘ্য।
নির্ণেয় বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য = 2r = 2 × ২১ = ৪২ সে.মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions