একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

A ৬০ জন

B ৮০ জন

C ১০০ জন

D ১২০ জন

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে, পরীক্ষায় পাস করেছে ৩০% পরীক্ষার্থী।
অতএব, পাস করতে পারেনি (ফেল করেছে) = (১০০ - ৩০)% = ৭০% পরীক্ষার্থী।
দেওয়া তথ্য অনুযায়ী, যারা পাস করতে পারেনি তাদের মধ্যে ১২ জন কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন অংশগ্রহণ করেনি।
অর্থাৎ, পাস করতে না পারা মোট শিক্ষার্থীর সংখ্যা = ১২ + ৩০ = ৪২ জন
ধরি, পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী = ক জন।
শর্তমতে, ক এর ৭০% = ৪২
বা, ক × (৭০/১০০) = ৪২
বা, ক = (৪২ × ১০০) / ৭০
বা, ক = ৪২০০ / ৭০
বা, ক = ৬০
অতএব, মোট ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions