Solution
Correct Answer: Option A
প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে একুশে ফেব্রুয়ারি ইউনেস্কোর 'Intangible Cultural Heritage' (বিমূর্ত বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য)-এর তালিকায় অন্তর্ভুক্ত নয়। একুশে ফেব্রুয়ারি ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং 'মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড' বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্থান পেয়েছে।
অন্যদিকে, বাউল গান (২০০৫), জামদানি বয়ন শিল্প (২০১৩), এবং পহেলা বৈশাশের মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ইউনেস্কোর 'Intangible Cultural Heritage' তালিকায় স্থান করে নিয়েছে। এছাড়া শীতল পাটি বয়ন শিল্প (২০১৭) এবং ঢাকার রিকশা ও রিকশাচিত্র (২০২৩) এই তালিকার অন্তর্ভুক্ত।