- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং সাধারণ অর্থনীতি বিভাগ (GED) কর্তৃক প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) প্রারম্ভিক প্রাক্কলন অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে (GDP) কৃষি খাতের অবদান ৯.৮৪%। - এই সময়ে জিডিপিতে শিল্প খাতের অবদান দাঁড়িয়েছে ৩৮.৩৪%। - অন্যদিকে, সেবা খাতের অবদান ছিল ৫১.৮২%। - ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতের অবদান ছিল ১০.০৭%, যা ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে কিছুটা কমেছে। - কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ বর্তমানে প্রায় ৪৫%।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ চিনিফসল গবেষণা ইনস্টিটিউট এর পূর্বনাম বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। - এটি ১৯৫১ সালে ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৮৯ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট যা আখ এবং অন্যান্য মিষ্টি জাতীয় উদ্ভিদের গবেষণা পরিচালনা করে। - এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। - ২০১৫ সালের ৯ নভেম্বর রাষ্ট্রপতির নির্বাহী আদেশ জারির মাধ্যমে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’ হিসেবে নামকরণ করা হয়।
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র এবং এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। - নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা। - শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা, প্রশাসন, ব্যবস্থাপনা্ ও গবেষণার উন্নয়নের ক্ষেত্রে নায়েম প্রধান ভূমিকা পালন করছে। - শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়। - একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।
- ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় । - পূর্বনাম বর্ধমান হাউজ (তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন । (স্থাপিত ১৯০৬) । - উদ্ভোধন করে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার । - ১৯৫৬ সালের প্রথম পরিচালক নিযুক্ত হন অধ্যাপক মুহম্মদ এনামুল হক । - বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বই আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খানের 'লাইলী মজনু' । - ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় । - ১৯৭২ সালের প্রথম মহাপরিচালক হিসেবে যোগদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মযহারুল ইসলাম ।
‘বত্রিশ সিংহাসন’ (১৮০২) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনূদিত কাহিনি সংকলন। - বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি উল্লেখযোগ্য। তার রচিত গ্রন্থঃ - বত্রিশ সিংহাসন (১৮০২), - হিতোপদেশ (১৮০৮), - রাজাবলি (১৮০৮), - প্রবোধচন্দ্রিকা (১৮১৩, কিন্তু প্রকাশিত হয় ১৮৩৩ সালে), - বেদান্তচন্দ্রিকা ।
- শাহনামা অথবা শাহ্-নামা পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। - এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য। - ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। - শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে।ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। - শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলাম শাষন ব্যাবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্নিত হয়েছে। এ কাহিনীতে রাজাদের গুনগান ও পরবর্তীতে কবির নিজের অনুভুতির বহিঃপ্রকাশ ঘটেছে। - বর্তমানে ইরান, তার পার্শবর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্তানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।
- Ballad শব্দের বাংলা পরিভাষা 'গীতি -কাহিনীকাব্য ' বা গীতিকা' । - এটা একটা গান , গল্প বা গল্প ও কথা - যার কোন সাহিত্যিক রুপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হুঅয়ে বিধৃত হয়নি । - এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে রয়েছে একটি কাহিনী বা গল্প ।
- জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্য ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয় শেনজেন চুক্তি। - ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তি স্বাক্ষর করে। - এ চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ, ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। - বর্তমানে ইউরোপের ২৭টি দেশ নিয়ে শেনজেন এলাকা গঠিত।
-যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। -তিনি তিন মেয়াদে ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত ১২ বছর ক্ষমতায় ছিলেন। -তার সময়েই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। -হ্যারি এস ট্রুম্যান ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট। -তিনি ক্ষমতায় ছিলেন ১৯৪৫ -১৯৫৩ সাল পর্যন্ত ২ মেয়াদে ৮ বছর। -তার আদেশেই হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা চালানো হয়।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। - ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হয়।
- মাদার তেরেসা মেসেডোনিয়া (বর্তমানে উত্তর মেসিডোনিয়া) দেশে জন্মগ্রহণ করেন। - ২৬শে আগস্ট, ১৯১০ সালে স্কোপজে শহরে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর আসল নাম ছিল অ্যাগনেস গঞ্জে বোজাক্সিউ। - আলবেনিয়া এবং সার্বিয়া মেসেডোনিয়ার প্রতিবেশী দেশ, তবে মাদার তেরেসা এই দেশগুলিতে জন্মগ্রহণ করেননি। - ১৯২৮ সালে তিনি আয়ারল্যান্ডের 'লরেটো' ধর্মসম্প্রদায়ে যোগদান করেন এবং ১৯৩১ সালে ভারতে পাড়ি জমান। - ১৯৫০ সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। - দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ এবং মৃতদের সেবা করেছিলেন। - মানবসেবায় অবদানের জন্যে ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। - ১৯৯৭ সালে ৫ই সেপ্টেম্বর তিনি কলকাতায় মারা যান।
- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনের মিন্দানাও ও সুলু দ্বীপপুঞ্জে তাদের তৎপরতা চালাচ্ছে। - ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। - মিন্দানাও প্রদেশে দীর্ঘদিন ধরে স্বাধীন মুসলিম রাষ্ট্র গড়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। - হামলা, গুপ্তহত্যা, মুক্তিপণের জন্য অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে। - যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকার 'আবু সায়েফ'-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। - ২০০০ সালে, 'আবু সায়েফ' ২১ জন পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। - ২০১৭ সালে, মারাও শহরে ইসলামিক স্টেট-এর সাথে যৌথভাবে লড়াই করে।
- ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে । - এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল । - বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯ টি দেশসহ মোট ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। - এ কারণেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা। - অর্থাৎ গ্রিনিচ সময়ের সাথে ৬ ঘন্টা যোগ করে বাংলাদেশের স্থানীয় সময় নির্ধারণ করতে হয়।
• ১ জুন- আন্তর্জাতিক শিশু দিবস • ৫ জুন- বিশ্ব পরিবেশ দিবস। • ১৭ জুন- বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। • ২০ জুন- বিশ্ব শরণার্থী দিবস। • ২৩ জুন- আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস।
- বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরববাজারের কাছে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। - সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- বাংলাদেশের কৃষি ক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' দুটি উন্নতজাতের গমের নাম । - এরূপ আরাে কতিপয় উন্নত জাতের গমের মধ্যে অগ্রণী , আনন্দ , কাঞ্চন , দোয়েল , বরকত , বলাকা , জোপাটিকা , ইনিয়া - ৬৬ প্রভৃতি প্রধান ।
• গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে । • গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মেরু অঞ্চল বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশ নিমজ্জিত হবে । • গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসসমূহ CFC, CO2 , CH4 ইত্যাদি।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
বাক্য বিশ্লেষণ: “Since his retirement” — অর্থাৎ, অবসর গ্রহণ করার পরে “Mr. Chowdhury, _________ who was a teacher” — এখানে বোঝানো হয়েছে, তিনি আগে শিক্ষক ছিলেন, এখন আর নন।
তাহলে, এখানে এমন একটি শব্দ লাগবে যা “আগে শিক্ষক ছিলেন” এই অর্থ প্রকাশ করে।
অপশনগুলোর অর্থ ও প্রাসঙ্গিকতা: A) Usually = সাধারণত - এটি অভ্যাস বা নিয়মিত কাজ বোঝাতে ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।
B) Presently = বর্তমানে - এখানে Mr. Chowdhury অবসরপ্রাপ্ত, অর্থাৎ তিনি বর্তমানে শিক্ষক নন। তাই এটি ভুল।
C) Already = ইতিমধ্যে - এটি সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়, কিন্তু এটি পেশা পরিবর্তনের প্রাসঙ্গিকতা বোঝায় না।
D) Formerly = পূর্বে / আগে - এটি সঠিক, কারণ এটি বোঝায় যে Mr. Chowdhury আগে শিক্ষক ছিলেন, এখন আর নন।
- যুক্তরাষ্ট্রে মোট ৫০টি রাজ্য রয়েছে। - হাওয়াই হলো ৫০তম রাজ্য যা সর্বশেষ ২১ আগস্ট, ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগদান করে। - হাওয়াইয়ের আগে আলাস্কা ৪৯তম রাজ্য হিসেবে ১৯৫৯ সালের ৩ জানুয়ারি যোগদান করে। - আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য। - হাওয়াই এবং আলাস্কা উভয়ই ১৯৫৯ সালে কয়েক মাসের ব্যবধানে ইউনিয়নে যোগদান করে। - ১৯৫৯ সালের মার্চ মাসে কংগ্রেস হাওয়াই অ্যাডমিশন অ্যাক্ট পাস করে এবং রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এতে স্বাক্ষর করেন। - ২৭ জুন, ১৯৫৯ তারিখে হাওয়াইয়ের জনগণ বিপুল ভোটে (৯৪% এর বেশি) রাজ্যত্বের পক্ষে রায় দেয়।
- জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কুড়িল দ্বীপপুঞ্জ। - এটি রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত ৫৬টি ছোট-বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ। - ১৮৭৫ সালে জাপান নিকটবর্তী সাখালিন দ্বীপের বিনিময়ে কুরিল দ্বীপপুঞ্জের পূর্ণ দখল পায়। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়াল্টা সম্মেলনের এক চুক্তি অনুসারে সোভিয়েত ইউনিইয়নকে দ্বীপগুলি ফেরত দেয়া হয়। - যুদ্ধের পরে জাপান সর্বদক্ষিণের দ্বীপগুলির উপর নিয়ন্ত্রণ রেখে দেয়। - এগুলির অধিকার সংক্রান্ত বিবাদের কারণে দেশ দুইটি কোন শান্তি চুক্তিতে উপনীত হতে পারেনি। - ১৯৯০-এর দশকে জাপান রাশিয়াকে দ্বীপগুলি ফেরত দিতে কূটনৈতিক চাপ দেয়। - ফলে এটি জাপান ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের একটি বিষয়ে পরিণত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। - ১৮০৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র লুইসিয়ানা ক্রয় এর মাধ্যমে ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা অঞ্চলটি কিনে নেয়। - লুইসিয়ানা মিসিসিপি নদী থেকে রকি পাহাড় এবং মেক্সিকোর উপসাগর থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত। - ১৮৬৭ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। - আলাস্কা ৪৯তম রাজ্য যা ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে যোগদান করে। - আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য। - ১৯৫৯ সালে ২১ আগস্ট, হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী। গ্যাট (GATT) এর উদ্যোগে ১৯৮৬ সালের সেপ্টম্বরে উরুগুয়েতে এই আলোচনাপর্ব শুরু হয় এবং আটবছরব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে। - ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে। - বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।
• IDA - এর পূর্ণরূপ হলো International Development Association ।
• এটি ‘Soft - Loan - Window’ নামে পরিচিত। • ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। • IDA এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৫। • এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
• IDA হল বিশ্বব্যাংকের একটি অঙ্গসংস্থা যা দরিদ্রতম দেশগুলিকে সহজ শর্তে ঋণ প্রদান করে। এই ঋণগুলির সুদের হার এবং মেয়াদ প্রথাগত ঋণের তুলনায় অনেক কম। অন্যদকে, • MIGA হল বিশ্বব্যাংকের একটি অঙ্গসংস্থা যা বিনিয়োগকারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ঝুঁকি থেকে রক্ষা করে। • IBRD হল বিশ্বব্যাংকের একটি অঙ্গসংস্থা যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান করে। তবে, IBRD-এর ঋণগুলি IDA-এর মতো সহজ শর্তে হয় না। • IFC হল বিশ্বব্যাংকের একটি অঙ্গসংস্থা যা বেসরকারি খাতে বিনিয়োগ করে।
- গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা। - এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। - ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। - ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক এবং মুহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত এলিট বাহিনী। - ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নের মূল কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য হয় । - ৬ জুন, ২০০৩ র্যাব বিল সংসদে পাস হয় এবং ৮ জুন, ২০০৩ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। - এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ ।
- বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন।
- ‘মনপুরা-৭০’ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম।
তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে: - ম্যাডোনা-৪৩ - সংগ্রাম - পইন্যার মা - নবান্ন - মইটানা - দুর্ভিক্ষ - দ্য রেবেল ক্রো প্রভৃতি।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরূপ বোঝাতে since/for ব্যবহৃত হয়। - তবে point of time এর পূর্বে since এবং period of time এর পূর্বে for বসে। - সাধারণত যে সকল verb এর present perfect continuous tense হয় না তাদের ক্ষেত্রে present perfect tense ব্যবহৃত হয়। - যেমন: be have, see, know ইত্যাদি। - He has been ill since Friday last- সে গত শুক্রবার থেকে অসুস্থ।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।