একজন ইঞ্জিনিয়ার ল্যাবরেটরিতে একটি স্টিলের পরীক্ষণ দণ্ডে টেনশন টেস্ট (টান পরীক্ষা) করছিলেন। পরীক্ষণের শুরুতে দণ্ডটির চিহ্নিত গেজ দৈর্ঘ্য ছিল ৪০ মি.মি.। টান প্রয়োগ করার পর গজ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ৪২.৩ মি.মি. হয়। উক্ত অবস্থায় দণ্ডটিতে উৎপন্ন লম্বীয় বিকৃতির মান (মি.মি./মি.মি.) কত হবে?

A ০.০৫০০

B ০.০৫৭৫

C ০.৯৪৫৬

D ১.০০০০

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
দণ্ডটির আদি দৈর্ঘ্য (Gauge Length), L = 40 mm
টান প্রয়োগের পর পরিবর্তিত দৈর্ঘ্য, L' = 42.3 mm

দৈর্ঘ্যের পরিবর্তন বা বৃদ্ধি,
$\delta = L' - L$
$= 42.3 - 40$
$= 2.3$ mm

আমরা জানি,
লম্বীয় বিকৃতি (Linear Strain), $\epsilon = \frac{\text{দৈর্ঘ্যের পরিবর্তন}}{\text{আদি দৈর্ঘ্য}}$
$\epsilon = \frac{\delta}{L}$
$= \frac{2.3}{40}$
$= 0.0575$ mm/mm

সুতরাং, দণ্ডটিতে উৎপন্ন লম্বীয় বিকৃতির মান ০.০৫৭৫।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions