সরাসরি মূল কন্টেন্টে যান

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (উপ-সহকারী প্রকৌশলী) - ১৫.১০.২০২৬

১০০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- Theodolite - অনুভূমিক (Horizontal) এবং উল্লম্ব (Vertical) Angle বা কোণ নিখুঁতভাবে মাপার জন্য ব্যবহৃত একটি সার্ভেয়িং যন্ত্র।

- Distance বা দূরত্ব মাপার জন্য - Chain, Tape বা EDM ব্যবহৃত হয়।
- Leveling বা সমতলতা নির্ণয়ের জন্য - Dumpy level, Auto level ইত্যাদি যন্ত্র ব্যবহৃত হয়।
- Contouring - হলো ভূমির একই উচ্চতা বিশিষ্ট বিন্দুগুলোকে যুক্ত করে ম্যাপ তৈরি করার একটি পদ্ধতি।
ব্যাখ্যা (Explanation)
Structural Design বা কাঠামোগত নকশার মূল উদ্দেশ্য হলো একটি স্থাপনার Stability (স্থিতিশীলতা) এবং Safety (নিরাপত্তা) নিশ্চিত করা।
এটি নিশ্চিত করে যে ভবন বা কাঠামোটি তার নিজস্ব ওজন এবং বিভিন্ন বাহ্যিক লোড (যেমন- বাতাস, ভূমিকম্প, ব্যবহারকারীদের ওজন) ভেঙে না পড়ে নিরাপদে বহন করতে সক্ষম। অন্যান্য বিষয় যেমন- Beauty (সৌন্দর্য) বা lower cost (কম খরচ) বিবেচ্য হলেও, কাঠামোগত দিক থেকে নিরাপত্তা ও স্থিতিশীলতাই প্রধান শর্ত বা উদ্দেশ্য।
ব্যাখ্যা (Explanation)
Shuttering oil কংক্রিট ঢালাইয়ের সময় ফর্মওয়ার্ক বা সাটারিং এর গায়ে ব্যবহার করা হয়।
- এর প্রধান কাজ হলো কংক্রিট শক্ত হওয়ার পর Formwork বা সাটারিং সহজে খোলা (Remove formwork easily)।
- এটি কংক্রিটকে সাটারিংয়ের সাথে আটকে যেতে বাধা দেয় এবং একটি মসৃণ ফিনিশিং পেতে সাহায্য করে।
ব্যাখ্যা (Explanation)
Strength (পীরণ) হলো একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল।
অর্থাৎ, Strength = বল ÷ ক্ষেত্রফল।
বলের একক kN ও ক্ষেত্রফলের একক m² হওয়ায় Strength-এর SI একক kN/m²।
- kN: বলের একক
- N/m: পৃষ্ঠটান
- kg: ভরের একক

সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
ব্যাখ্যা (Explanation)
বালু হলো একটি সংশক্তিহীন (cohesionless) মাটি, যার কণাগুলোর মধ্যে কোনো Cohesion বা আকর্ষণ বল থাকে না। ফলে বালুর Shear Strength বা কর্তন শক্তি মূলত দানাসমূহের পারস্পরিক ঘর্ষণ ও ইন্টারলকিংয়ের ওপর নির্ভর করে। তাই কুলম্বের শিয়ার স্ট্রেন্থ সূত্র অনুযায়ী বালুর কর্তন ক্ষমতা সরাসরি Angle of friction বা ঘর্ষণ কোণের ওপর নির্ভর করে।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশে প্রচলিত ইটের Standard size (আদর্শ আকার) হলো 9 1/2" x 4 1/2" x 2 3/4" (মসলা ছাড়া)।
- মসলা বা মর্টারের সাথে এর আকার ধরা হয় 10" x 5" x 3"।
- উল্লেখ্য, First class brick বা প্রথম শ্রেণির ইটের নূন্যতম crushing strength হলো 105 kg/cm2 এবং সর্বোচ্চ crushing strength 200 kg/cm2।
ব্যাখ্যা (Explanation)
Plasticizer হলো এক ধরণের রাসায়নিক মিশ্রণ (Admixture) যা কংক্রিটে ব্যবহার করা হয়।
- এটি পানির পরিমাণ না বাড়িয়েই কংক্রিটের Workability বা কাজের উপযোগীতা বাড়িয়ে দেয়।
- এর ফলে কংক্রিট সহজে ঢালাই করা যায়।
- উল্লেখ্য, Workable Concrete এর পানি ও সিমেন্টের নূন্যতম অনুপাত 0.4 ও সর্বোচ্চ অনুপাত 0.6।
ব্যাখ্যা (Explanation)
Concrete এর workability বা ব্যবহারযোগ্যতা পরিমাপ করার জন্য প্রধানত Slump cone টেস্ট করা হয়।
- এই টেস্টের মাধ্যমে কংক্রিট মিশ্রণের তরলতা এবং কাজের উপযোগীতা যাচাই করা হয়।
- উল্লেখ্য, Workable Concrete এর পানি ও সিমেন্টের নূন্যতম অনুপাত 0.4 ও সর্বোচ্চ অনুপাত 0.6।
ব্যাখ্যা (Explanation)
Poisson's ratio হলো একটি উপাদানের ল্যাটারাল স্ট্রেইন এবং লঙ্গিচ্যুডিনাল স্ট্রেইনের অনুপাত।
- সাধারণত Concrete এর Poisson's ratio এর মান ০.১৫ থেকে ০.২০ এর মধ্যে থাকে।
- উল্লেখ্য, Workable Concrete এর পানি ও সিমেন্টের নূন্যতম অনুপাত 0.4 ও সর্বোচ্চ অনুপাত 0.6।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
Tie Beam সাধারণত দুটি কলামকে (Column to column) মাটির নিচে বা নির্দিষ্ট উচ্চতায় সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়।
- এর প্রধান কাজ হল কলামগুলোর মাঝে আপেক্ষিক সরণ (Differential settlement) রোধ করা এবং পুরো কাঠামোকে একত্রে ধরে রাখা।
- এটি কলামের বাকলিং লেংথ (Buckling length) কমিয়ে এর ভারবহন ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে।
ব্যাখ্যা (Explanation)
Lateral Torsional Buckling সাধারণত Steel Beam এ ঘটে থাকে।
- যখন একটি আনসাপোর্টেড (Unsupported) বা লম্বা স্টিল বিমের উপর লোড প্রয়োগ করা হয়, তখন বিমের কম্প্রেশন ফ্ল্যাঞ্জ (Compression flange) বেকে গিয়ে একপাশে সরে যেতে চায় (Lateral movement) এবং একইসাথে বিমটি মোচড় (Twist) খায়।
- কংক্রিট বিমের তুলনায় স্টিল বিম অনেক বেশি স্লেন্ডার (Slender) হওয়ায় এই ধরনের বাকলিং স্টিল মেম্বারেই বেশি দেখা যায়।
ব্যাখ্যা (Explanation)
Retaining wall প্রধানত মাটির চাপ প্রতিরোধ (Resist earth pressure) করার জন্য নির্মাণ করা হয়।
- যখন মাটির স্তর ভিন্ন উচ্চতায় থাকে, তখন উঁচু স্তরের মাটিকে ধসে পড়ার হাত থেকে রক্ষা করতে এই দেওয়াল সাপোর্ট হিসেবে কাজ করে।
- এটি সাধারণত বেজমেন্ট, রাস্তা, ব্রিজ এবং পাহাড়ি এলাকায় মাটির পার্শ্বিক চাপ (Lateral pressure) ধরে রাখার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা (Explanation)
Railway Sleeper প্রধানত Rail কে সাপোর্ট (Support Rail) দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
- স্লিপারগুলো রেললাইনের নিচে আড়াআড়িভাবে বসানো থাকে, যা রেলের গেজ (Gauge) বা দুটি লাইনের মধ্যবর্তী নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে সাহায্য করে।
- এটি চলন্ত ট্রেনের লোড রেল থেকে গ্রহণ করে এবং তা নিচে থাকা ব্যালাস্ট (Ballast) বা পাথরের স্তরে সমানভাবে ছড়িয়ে দেয় (Load distribution)।
ব্যাখ্যা (Explanation)
Concrete-এর Modulus of Elasticity সাধারণত Steel-এর থেকে অনেক কম হয়।
- Steel-এর Modulus of Elasticity প্রায় 200 GPa বা $2 \times 10^5$ MPa।
- অন্যদিকে Concrete-এর Modulus of Elasticity এর কম্প্রেসিভ স্ট্রেন্থের ওপর নির্ভর করে এবং এটি সাধারণত 15 GPa থেকে 30 GPa এর মধ্যে থাকে।
- তাই একই পরিমাণ লোড প্রয়োগ করলে কংক্রিটের বিকৃতি স্টিলের তুলনায় বেশি হয়।
ব্যাখ্যা (Explanation)
- যখন স্থাপত্য বা অন্য কোনো কারণে Beam size (প্রস্থ এবং গভীরতা) fixed করা থাকে অর্থাৎ সীমাবদ্ধ থাকে, তখন Doubly reinforced beam ব্যবহৃত হয়।
- এই নির্দিষ্ট সাইজের বিমটি যখন তার স্বাভাবিক ক্ষমতার চেয়ে বেশি Bending moment বহন করতে বাধ্য হয়, তখন শুধু tension জোনে রড দিলে কাজ হয় না।
- তখন অতিরিক্ত মোমেন্ট প্রতিহত করার জন্য tension এবং compression উভয় জোনেই reinforcement ব্যবহার করা হয়, যাকে Doubly reinforced beam বলে।
ব্যাখ্যা (Explanation)
- RCC beam সবসময় Under reinforced হিসেবে ডিজাইন করা উচিত।
- Under reinforced সেকশনে কংক্রিট ফেইল করার আগেই স্টিল তার সর্বোচ্চ প্রসারণ (yield) ক্ষমতায় পৌঁছায়।
- এর ফলে বিমটি ভেঙে পড়ার আগে ফাটল (cracks) সৃষ্টি হয় এবং মানুষকে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সতর্কতা দেয় (ductile failure)।
- Over reinforced বিম কোনো পূর্বলক্ষণ ছাড়াই হঠাৎ ভেঙে পড়ে (brittle failure), যা অত্যন্ত বিপজ্জনক।
ব্যাখ্যা (Explanation)
- Prestressed concrete এ সবসময় High strength concrete এবং High strength steel ব্যবহার করা হয়।
- High strength concrete ব্যবহার করা হয় যাতে এটি উচ্চমানের prestressing force সহ্য করতে পারে এবং shrinkage বা creep এর পরিমাণ কম হয়।
- High strength steel ব্যবহার করা হয় যাতে সময়ের সাথে prestress loss হওয়ার পরেও তারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ tension বজায় থাকে।
ব্যাখ্যা (Explanation)
- কংক্রিট সাধারণত compression বা চাপ সহ্য করতে খুব শক্তিশালী, কিন্তু tension বা টানে অত্যন্ত দুর্বল।
- বিম বা স্লাবের উপর লোড প্রয়োগ করা হলে নির্দিষ্ট অংশে টানের সৃষ্টি হয়, যেখানে কংক্রিট সহজে ফেটে যেতে পারে।
- এই Tension বা টান বল প্রতিহত করার জন্যই কংক্রিটে reinforcement (স্টিল বা রড) প্রদান করা হয়, কারণ স্টিলের tensile strength অনেক বেশি।
ব্যাখ্যা (Explanation)
Development length (Ld) এর সূত্র হলো: Ld = (φ × fs) / (4 × τbd)
- যেখানে, φ = Bar diameter, fs = stress in bar, এবং τbd = design bond stress।
- সূত্র থেকে স্পষ্টভাবে দেখা যায় যে, Development length সরাসরি Bar diameter এর সমানুপাতিক এবং এর উপর নির্ভর করে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
Proctor test: মাটির কম্প্যাকশন (Compaction), সর্বোচ্চ শুষ্ক ঘনত্ব (Maximum Dry Density) এবং অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট (OMC) নির্ণয়ের জন্য এই ল্যাবরেটরি পরীক্ষাটি করা হয়।

পরীক্ষার ধরন:
• Standard Proctor টেস্ট: মাটির নমুনাকে একটি মোল্ডে ৩টি সমান স্তরে ভরাট করে প্রতিটি স্তরে ২৫ বার হ্যামার দিয়ে আঘাত (Blows) করা হয়।
• Modified Proctor টেস্ট: এতে মাটি ৫টি স্তরে কম্প্যাক্ট করা হয়।
ব্যাখ্যা (Explanation)
Super Elevation বা ব্যাংকিং প্রদান করা হয় মূলত কেন্দ্রাতিগ বল (Centrifugal Force) প্রতিরোধ করার জন্য।
- যখন একটি যানবাহন রাস্তার বাঁক দিয়ে চলে, তখন কেন্দ্রাতিগ বল তাকে বাইরের দিকে ছিটকে দিতে চায়।
- রাস্তার বাইরের প্রান্তটিকে ভেতরের প্রান্তের চেয়ে উঁচু করে এই বলকে প্রতিহত করা হয়, যা যানবাহনকে নিরাপদে এবং দ্রুত গতিতে বাঁক নিতে সাহায্য করে।
ব্যাখ্যা (Explanation)
Concrete এর শক্তিমত্তা বা Strength সরাসরি water-cement ratio এর উপর নির্ভরশীল।
- পানি ও সিমেন্টের অনুপাত বাড়লে কংক্রিটের শক্তি কমে যায় এবং কমলে শক্তি বাড়ে (তবে সঠিক Workability নিশ্চিত করতে হয়)।
- সাধারণত Durable concrete এর জন্য water-cement ratio 0.4 থেকে 0.6 এর মধ্যে রাখা হয়।
ব্যাখ্যা (Explanation)
Rigid Pavement (যেমন: সিমেন্ট কংক্রিটের রাস্তা) নির্মাণের প্রাথমিক খরচ (Initial cost) অনেক বেশি হলেও এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম।
Flexible বা বিটুমিনাস রাস্তার তুলনায় Rigid Pavement অনেক বেশি টেকসই এবং দীর্ঘকাল টিকে থাকে।
ব্যাখ্যা (Explanation)
Foundation এর গভীরতা মূলত মাটির ধারণ ক্ষমতা (Bearing Capacity) এর উপর নির্ভর করে।
মাটির ধারণ ক্ষমতা যত কম হয়, Foundation তত গভীরে স্থাপন করতে হয় যাতে কাঠামোর সম্পূর্ণ লোড নিরাপদে শক্ত স্তরে স্থানান্তরিত হতে পারে।
ব্যাখ্যা (Explanation)
Clay হলো একটি cohesive soil, যার কণাগুলো খুব সূক্ষ্ম এবং এর মাঝে অনেক বেশি voids বা ফাঁকা স্থান থাকে।
- Clay মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি হওয়ায়, লোড প্রয়োগের ফলে এই পানি দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে Consolidation বলে।
- Sand বা Gravel এর মতো cohesionless soil এর তুলনায় Clay soil-এ সবচেয়ে বেশি পরিমাণ Consolidation ঘটে।
ব্যাখ্যা (Explanation)
Large concrete surface (যেমন: ছাদ, রাস্তা বা ফ্লোর) এর ক্ষেত্রে Ponding পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত ও কার্যকর।
- এই পদ্ধতিতে কংক্রিটের সারফেসে ছোট ছোট ব্লক বা আইল তৈরি করে পানি জমিয়ে রাখা হয়।
- এটি কংক্রিটকে দীর্ঘক্ষণ আর্দ্র রাখে এবং পর্যাপ্ত curing নিশ্চিত করে, যা durable concrete তৈরিতে সহায়ক।
ব্যাখ্যা (Explanation)
RCC beam এর neutral axis হলো সেই অক্ষ যেখানে বিমের উপর কোনো টানা (tension) বা চাপা (compression) বল কাজ করে না।
- যেহেতু এই অক্ষে কোনো বল কাজ করে না, তাই এই তলে Strain = 0 এবং Stress = 0 হয়।
- তবে এই neutral axis-এ Shear stress সর্বোচ্চ থাকে এবং প্রান্তের দিকে তা শূন্য হয়।
ব্যাখ্যা (Explanation)
একটি simply supported beam এর মাঝখানে Point load কাজ করলে লোডের প্রতিসাম্যতার (symmetry) কারণে বিমের মাঝখানে সর্বোচ্চ deflection তৈরি হয়।
- এই অবস্থায় সাপোর্টগুলোতে deflection শূন্য হয় এবং মাঝখানে slope শূন্য থাকে।
- সূত্র অনুযায়ী সর্বোচ্চ deflection হলো WL³/48EI, যা বিমের ঠিক কেন্দ্রেই ঘটে।
ব্যাখ্যা (Explanation)
Concrete সাধারণত ২৮ দিনে তার প্রায় ৯৯% শক্তি অর্জন করে। সময় অনুযায়ী শক্তি অর্জনের হার:
- ১ দিনে ১৬%
- ৩ দিনে ৪০%
- ৭ দিনে ৬৫%
- ১৪ দিনে ৯০%
- ২৮ দিনে ৯৯%
তাই সর্বোচ্চ strength নিশ্চিত করতে 28 days পর টেস্ট করা হয়।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
RCC (Reinforced Cement Concrete) স্ট্রাকচারে ব্যবহৃত স্টিল রিইনফোর্সমেন্ট বা রডের Yield strength বিভিন্ন গ্রেডের ওপর নির্ভর করে।
- সাধারণত কনস্ট্রাকশন কাজে Fe 415 গ্রেডের ডিফর্মড বার (Deformed bar) প্রচুর ব্যবহৃত হয়, যার yield strength হলো ৪১৫ MPa।
- ২৫০ MPa হলো মাইল্ড স্টিল (Mild steel) বা প্লেইন বারের yield strength, যা বর্তমানে প্রধান রিইনফোর্সমেন্ট হিসেবে খুব কম ব্যবহৃত হয়।
- আধুনিক নির্মাণে 500 MPa গ্রেডের রডের ব্যবহারও অনেক বেশি।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।