আরব লীগ হচ্ছে মূলত আরব দেশগুলোর একটি সংগঠন। ভৌগলিকভাবে আরব উপদ্বীপ এবং উত্তর আফ্রিকার আরব দেশগুলো নিয়ে এটি গঠিত। ১৯৪৫ সালের ২২ মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মুসলিম প্রধান দেশ বিশেষ করে আরব অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক এবং পারস্পরিক বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত হয়।
- আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ ৬ টি। যথাঃ মিশর, জর্ডান, ইরাক, সৌদি আরব, লেবানন, এবং সিরিয়া।
- আরব লীগের সদর দপ্তর কায়রো,মিশরে অবস্থিত।
- মিশর-ইসরাইল চুক্তির পর মিশর আরব লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল ২৬ মার্চ ১৯৭৯ সালে।