কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়?

A ভিটামিন বি

B ভিটামিন সি

C ভিটামিন ডি

D ভিটামিন এ

Solution

Correct Answer: Option C

- ভিটামিনের অভাব শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে।
- প্রতিটি ভিটামিনের নির্দিষ্ট ভূমিকা রয়েছে এবং এগুলোর অভাব হলে বিশেষ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়।

ভিটামিন-বি:
- ভিটামিন বি বিশেষ করে ভিটামিন বি১২ ও ফলিক অ্যাসিড রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এর অভাবে রক্তশূন্যতা (Anemia) হতে পারে, কারণ এটি লোহিত রক্তকণিকার সঠিক উৎপাদন ও অক্সিজেন পরিবহনে সহায়তা করে।

ভিটামিন-এ:
- ভিটামিন এ-এর অভাব হলে রাতকানা রোগ (Night Blindness) হয়, যার ফলে কম আলোতে বা রাতের বেলায় দেখার ক্ষমতা কমে যায়।
- এটি চোখের রেটিনার সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিটামিন-ডি:
- ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে, যা হাড়ের গঠনের জন্য অপরিহার্য।
এর অভাবে –
- শিশুদের রিকেটস (Rickets): এটি একটি হাড়ের রোগ, যেখানে হাড় নরম ও দুর্বল হয়ে যায়, ফলে পা বাঁকা হয়ে যেতে পারে।
- বয়স্কদের অস্টিওম্যালাসিয়া (Osteomalacia): এটি হাড় নরম হওয়ার রোগ, যা ব্যথা ও দুর্বলতা সৃষ্টি করে।
- চুল পড়া: ভিটামিন ডি-এর অভাব চুলের ফলিকলের কার্যকারিতা কমিয়ে দেয়, যার ফলে অ্যালোপেসিয়া (Alopecia) বা অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 88
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Math
Geometry (Circle, Quadrilateral, Area, Volume)
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমাস
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions