শি চিনফিং গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি।
গনচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং-এর রেকর্ড ভেঙে তিনি চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আবার, অধিকন্তু তিনি একাধারে চীনের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক পরিষদের প্রধান, চীনের সাম্যবাদী দলের মহাসচিব এবং সাম্যবাদী দলের কেন্দ্রীয় সামরিক পরিষদের চেয়ারম্যান। শি চিনফিং দীর্ঘকাল যাবত সক্রিয় ও চীনের সাম্যবাদী দলের প্রয়াত নেতা শি চুংশুনের সন্তান। এই কারণে তাকে ' The Chairman of everything' বলে।