বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ?

A আলালের ঘরের দুলাল

B হুতোম প্যাঁচার নক্সা

C দুর্গেশনন্দিনী

D নৌকাডুবি

Solution

Correct Answer: Option C

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী ' ।
- তিনি ১৮৬২ সালে উপন্যাসটি রচনা শুরু করেন এবং ১৮৬৩ সালে খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে রচনা শেষ করেন।
- উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৬৫ সালে ।
- ষোড়শ শতাব্দীর শেষ পর্যায়ে উরিশা অধিকার নিয়ে মোঘল ও পাঠানদের মধ্যে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তারই পটভূমিকা এ উপন্যাসের উপজীব্য ।
- দুর্গেশনন্দিনী অর্থ দুর্গ প্রধানের কন্যা ।
- এ উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী 'রায়নন্দিনী 'উপন্যাস লিখেন ।

প্যারীচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল ' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ।
- এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত হয় ।
- এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস ,যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক' পত্রিকায় লিখতেন ।
- এটি কথ্য ভাষায় লিখিত যা 'আলালি ভাষা ' নামে পরিচিত ।
- এ জন্য তাঁকে 'বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ ' বলা হয় ।

কালীপ্রসন্ন সিংহ রচিত 'হুতোম প্যাঁচার নকশা' একটি রম্য রচনা । তিনি গ্রন্থটি পণ্ডিতী ভাষার পরিবর্তে কথ্য ভাষায় রচনা করেন। তাঁর রচনার এ রীতিকে 'হুতোমি বাংলা ' বলে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাস ,নৌকাডুবি ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions