বাংলাদেশ কত সালে ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে?
A ১৯৭২ সালে
B ১৯৭৩ সালে
C ১৯৭৪ সালে
D ১৯৭৫ সালে
Solution
Correct Answer: Option C
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে মূলত OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে এবং সদস্যপদ লাভ করে।